Logo বিভাগীয় প্রশাসন, রাজশাহী এর তত্ত্বাবধানে ৭ টি জেলার ৬০ টি উপজেলার ১২০ টি ইউনিয়নে ইউপি সেবা ডিজিটালাইজেশন এর কার্যক্রম শুরু হয়েছে।
ইউপি সেবা

ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃনমুল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার। বাংলাদেশের প্রশাসনিক ও গ্রামীণ স্থানীয় সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্তরের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ের হলেও গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ নিরলস প্রচেষ্টায় লিপ্ত। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এটি একটি স্বীকৃত মাধ্যম। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার হিসেবে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে এবং এজন্য দরকার আর্থিক স্বনির্ভরতা। সুষ্ঠ স্থানীয় প্রশাসন ব্যতীত যেমন সুষ্ঠ আর্থিক ব্যবস্থা সম্ভব নয় তেমনি সুষ্ঠ আর্থিক ব্যবস্থা ছাড়া শক্তিশালী স্থানীয় প্রশাসন আশা করা যায় না। অতএব ইউনিয়ন পরষিদসমূহের প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ২০১৬ সাল থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ইউপি অনলাইন সেবা ডিজিটালাইজেশন সিস্টেম সফটওয়্যার চালু করি এবং এতে করে ইউনিয়ন পরিষদগুলোর আয় কয়েক গুন বৃদ্ধি পেয়েছে যার ফলে অনলাইন সফটওয়্যার চালুকৃত ইউনিয়নগুলি আজ স্বনির্ভর এবং সমস্ত ব্যায়ের পরে নিজেদের তহবিল থেকে উন্নয়নমূলক কাজ করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে । যেহেতু হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য ফি এর টাকা বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক কার্ডের মাধ্যমে প্রদান করা যায় এবং টাকার প্রাপ্তি স্বীকার এসএমএস এর মাধ্যমে প্রদানকারীকে জাননো হয় সেক্ষেত্রে স্বচ্ছতা ও ইউনিয়ন পরিষদের ওপর জনগণের আস্থার জায়গা তৈরী হয়েছে আমরা বিশ্বাস করি আমাদের এই উদ্যোগ এবং প্রয়াস বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলিকে স্বনির্ভর করে একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। বর্তমানে ইউপি অনলাইন সেবা ডিজিটালাইজেশন সফটওয়্যার ডিজিটাল প্লাটফর্ম থেকে কোন প্রকার অনলাইন চার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র ইত্যাদি সেবা প্রদান করা হয়।

অন্তর্ভুক্ত ইউনিয়ন
0
সর্বমোট হোল্ডিং
0
নাগরিক সনদ
0
ট্রেড লাইসেন্স
0
ওয়ারিশ সনদ
0
অবিবাহিত সনদ
0
চারিত্রিক সনদ
0
মৃত্যু প্রত্যয়ন
0
পারিবারিক সনদ
0
নতুন ভোটার প্রত্যয়ন
0
অভিভাবক সম্মতিপত্র
0
একই নামের প্রত্যয়ন
0
পুনঃ বিবাহ
0
ভূমিহীন সনদ
0
কাষ্টমস সনদ
0
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)
জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি
জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর
পরিচালক (যুগ্মসচিব), স্থানীয় সরকার, রাজশাহী বিভাগ
মোঃ এনামুল হক
মোঃ এনামুল হক
সেবা পেতে আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক
সামাজিক যোগাযোগ
পরিকল্পনা ও বাস্তবায়নে
কারিগরি সহায়তায়
ফটো গ্যালারী